সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে ভারতীয় গাঁজাসহ আটক ১

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০২০
  • ৫৬৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় ১৫ কেজি ভারতীয় গাঁজা সহ জাহার মিয়া (২০) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মে) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার সুরমা চা বাগানের ১৪ নম্বর সেকশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। জাহার মিয়া মাধবপুর উপজেলা শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর (পদ্মাবিল) গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে সাতছড়ি’র দিক থেকে সুরমা চা বাগানের ভেতর দিয়ে বিপুল পরিমাণ মাদক আসছে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে এসআই রকিবুল হাসান ও এএসআই জিয়াউর রহমান সহ পুলিশের একটি দল সোমবার ভোর রাতে সুরমা চা বাগানের ১৪ নম্বর সেকশন এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে তার সহযোগীরা চা বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com