সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ৫০০ টাকার জন্য এক ব্যক্তি খুন ॥ গ্রেফতার ২

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০২০
  • ৪৯৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পল্লীতে মাত্র ৫০০ টাকার জন্য প্রতিপক্ষের ছুরি আঘাতে সোমবার ইফতারের পর খুন হলেন সৈয়দ আলী (৫৫) নামের এক বৃদ্ধ। এ ঘটনায় সংঘটিত সংঘর্ষে আহত আহত হয়েছেন উভয় পক্ষে ৫ জন। গুরুতর আহত নিহতের ভাই আনসব আলী (৩৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনার মুল নায়ক রুবেলসহ ২ জনকে বাহুবল হাসপাতাল থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের সৈয়দ আলীর পুত্র সুমন মিয়া একই গ্রামের মৃত মতিন মিয়ার পুত্র রুবেল মিয়ার কাছে ৫শ টাকা পাওনা ছিল। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রুবেলের কাছে পাওনাকৃত টাকা ফেরত চায় সুমন মিয়া। এ নিয়ে সুমন ও রুবেলের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে স্থানীয় মুরুব্বিরা পরিস্থিতি শান্ত করে ওইদিনই ইফতারের পরপর বিষয়টি মীমাংসা করে দেয়ার আশ্বাস দিয়ে উভয়কে বাড়িতে পাঠিয়ে দেন। ইফতারের শেষে স্থানীয় দেওপাড়া বাজারে স্থানীয় মুরুব্বিয়ানসহ বিষয়টি মীমাংসার বসেন। উক্ত বৈঠকে সৈয়দ আলী, তার পুত্র সুমন মিয়াসহ আত্মীয় স্বজন ও রুবেল মিয়ার আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হওয়া মাত্রই হঠাৎ করে রুবেল ও তার লোকজন সুমনের পিতা সৈয়দ আলীর উপর হামলা চালায়। এসময় রুবেল তার হাতে থাকা ছুরি দিয়ে সৈয়দ আলীকে আঘাত করে। এ সময় তার ভাই আনছব আলী এগিয়ে আসলে তাকেও ছুরি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সৈয়দ আলীকে মৃত ঘোষণা করেন। এবং আশংকাজনক অবস্থায় আনছব আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় উভয় পক্ষের ৫ জন আহত হয়। এদিকে সৈয়দ আলীর মৃত্যুর খবর পেয়ে রুবেলসহ অন্যান্য আহতরা বাহুবল হাসপাতালে গেলে খবর পেয়ে বাহুবল পুলিশ ঘটনার মুল হুতা রুবেল মিয়া (৩৫)সহ ২ জনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান রুবেলসহ ২ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com