মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ সুরক্ষা বুথের উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০২০
  • ৪৫৫ বা পড়া হয়েছে

কাউছার আহমে রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে হাসপাতাল সমাজ সেবা কার্যক্রমের রোগী কল্যাণ সমিতির সৌসজন্যে কোভিড-৯ সুরক্ষা বুথ এর উদ্বোধন করা হয়েছে।
১৬ মে দুপুর দেড়টায় এর উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুঃ আবু নাহিদ, সমাজ সেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী এবং শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, এই বুথের মাধ্যমে হাসপাতালে আগত জ্বর, সর্দি, কাশির রোগীদের প্রয়োজনবোধে শারীরিক পরীক্ষা করা সম্ভব হবে।
তবে এখনো সাধারণ অসুস্থতায় রোগীদের হাসপাতালে এসে চিকিৎসাসেবা নিতে নিরুৎসাহিত করা হচ্ছে। কারণ হাসপাতালে আগত নানাবিধ রোগীর মাধ্যমে খুব সহজে রোগাক্রান্ত হতে পারেন। প্রয়োজনবোধে হাসপাতালের মোবাইলে চিকিৎসাসেবা নিতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com