সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চালককে হত্যা করে পিকআপ ছিনতাই ॥ ২জন গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০২০
  • ৫৮৭ বা পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে চালককে হত্যা করে ট্রাক (পিকআপ ভ্যান) ছিনতাই করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার লাশ ফেলে রাখা হয় সাতছড়ির গহিন বনে। ঘটনার ৫ দিনের মাথায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই দুর্বৃত্তকে। সোমবার বিকেলে ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ট্রাক চালক সাগর সরকার শহরের নোয়াহাটি এলাকার বাসিন্দা প্রদীপ সরকারের ছেলে।
পুলিশ জানায়, সাগর জনৈক কবির মিয়ার পিকআপ ভ্যান চালাতো। একই মালিকের অপর একটি পিকআপ ভ্যান চালাতো বাবুল মিয়া। তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৩ মে তার পরিচিত আলাউদ্দিনসহ একটি চক্র গাড়িটি ভাড়ার নামে সাগরকে নিয়ে শায়েস্তাগঞ্জে যায়। সেখান থেকে মাধবপুর যাওয়ার কথা বলে রওয়ানা হয়। পথে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের পাশে গহীন জঙ্গলে নিয়ে চালক সাগরকে শ^াসরোধে হত্যার পর লাশ ফেলে রাখে। পরে গাড়িটি বিক্রির উদ্দেশ্যে মাধবপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মনতলা এলাকায় নিয়ে যায়। এ ঘটনায় নিখোঁজ সাগরের বাবা প্রদীপ সরকার সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন। এর প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামের নেতৃত্বে সদর থানার ওসি মো. মাসুক আলী ঘটনার তদন্তে নামেন। প্রথমে সন্দেহ হয় গাড়িটি হয়তো চালক সাগরই নিয়ে পালিয়েছে। পরবর্তীতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপর পিকআপ চালক শহরের যশেরআব্দা এলাকার বাসিন্দা তাজু মিয়ার ছেলে বাবুল মিয়াকে আটক করে। তার দেয়া তথ্যে শায়েস্তাগঞ্জের আব্দুল কাদিরের ছেলে আলাউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে হত্যার আদ্যোপান্ত বর্ণনা করে। তাদের দেয়া তথ্যে সোমবার বিকেলে সাতছড়ি জাতীয় উদ্যানের গহিন বন থেকে চালক সাগরের মরদেহ উদ্ধার করে। মনতলা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ছিনতাই করা পিকআপ ভ্যানটিও।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, তারা দুর্ধর্ষ অপরাধী। ঘটনার সাথে মোট ৪ জন সম্পৃক্ত ছিল। তাদের একে অপরের সাথে কারাগারে পরিচয় হয়। সেখান থেকে বের হয়ে তারা একটি গ্রুপ করে চুরি, ছিনতাই, ডাকাতির সাথে জড়িয়ে পড়ে। তাদের অপর দুই সহযোগিকেও গ্রেফতারের চেষ্টা চলছে। তারাও পুলিশের নাগালের মধ্যেই আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com