সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ড প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০২০
  • ৫১৫ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ বাজারের কলেজ রোডে ২টি দোকানে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন বলে ধারনা করা হ”েছ। মুদিমাল ব্যবসায়ী ও ডিস্ট্রিবিউটর মীর শামসুল হক ষ্টোরসহ, ও জালসুতা ব্যবসায়ী মোঃ ইনু মিয়ার আবাসিক বাসায় ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এই অগ্নিকান্ড ঘটে। আগুন লাগার পর স্হানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বানিয়াচং উপজেলার ফায়ার সার্ভিসে খবর দিলে তারা সকাল ৬ টায় পৌছে প্রায় ঘন্টাখানেক সময় লাগে আগুন নিয়ন্ত্রনে আনতে। ততক্ষনে আগুন পুড়ে ২টি দোকান ভূষ্সিভূত হয়, বানিয়াচং ফায়ার ষ্টেশনের ১ ইউনিটের ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।মীর শামসুল হক ষ্টোরের মালিক শামসুল হক আজমিরীগঞ্জ বাজারের পাইকারী ও খুচরা মোদি মাল ব্যবসায়ী। মোদির ব্যবসার পাশাপাশি আবুল খায়ের কোম্পানি সহ অনেকগুলি কোম্পানির ডিষ্ট্রিবিউটর। ক্ষতিগ্রস্ত ২ ব্যবসায়ীর প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাযায়।
দোকানের পাশে অবস্থিত আজমিরীগঞ্জ বাজারের আরেকজন ব্যবসায়ী ইনু মিয়ার বাসা ও জাল, সুতার গুদাম উক্ত আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ইনু মিয়ার বাসা ও মালামালের আনুমানিক মূল্য কয়েক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। এছাড়াও হরে কৃষ্ণ ফার্মেসির কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। বানিয়াচং ফায়ার ষ্টেশন অফিসার আরিফুর রহমানের কাছে অগ্নিকান্ডের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান অগ্নিকান্ডের সূত্রপাতের সঠিক তথ্য বের করতে সময় লাগবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হ”েছ দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com