সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

  • আপডেট টাইম রবিবার, ১৭ মে, ২০২০
  • ৫৪৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে লেট্রিন নির্মাণকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মুফতি আব্দুল আহাদ খুন হয়েছেন। উপজেলার বহরা ইউনিয়নের মেরাসানী গ্রামে গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় প্রতিবেশী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেল দুইটার দিকে মেরাশানী গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে মুফতি আব্দুল আহাদ (৩৫) পৈত্রিক বসতভিটায় একটি লেট্রিন তৈরী করতে যান। এসময় ভূমির মালিকানা নিয়ে বড় ভাই ঈদন মিয়ার (৪০) সঙ্গে বাদানুবাদ হয়। একপর্যায়ে ঈদন মিয়া দা দিয়ে পেছন থেকে আঘাত করলে আব্দুল আহাদ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল আহাদকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে বি বাড়িয়া সদর হাসপাতাল হয়ে রাত ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com