সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নিউইয়র্কে করোনায় হবিগঞ্জের মুন্নার মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৫৬১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী ভাগ্নে নিউইয়র্ক সিটির ওজন পার্কের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ রশিদ মুন্না করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী, ১পুত্র ও কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার ভোরে জ্যামাইকার কুইন্স হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা মুন্না তিন সপ্তাহ পূর্বে জ্বর কাশিতে আক্রান্ত হন। নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। এরই মধ্যে মুন্নার শারিরীক অবস্থার অবনতি হলে জ্যামাইকার কুইন্স হসপিটালে ভর্তি করা হয়। ১৪দিন সেখানে তিনি চিকিৎসাধিন ছিলেন।
সৈয়দ মোহাম্মদ রশিদ মুন্না বানিয়াচঙ্গ উপজেলার কালাইনজোড়া গ্রামের সৈয়দ বাড়ীর মরহুম সৈয়দ আব্দুল মালেকের পুত্র। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী এবং বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আবু সায়িদ চৌধুরীর (কুঠি) ভাগ্নে সৈয়দ মোহাম্মদ রশিদ মুন্নার দাফন আমেরিকাতেই সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com