বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরের ৩ শতাধিক ব্যবসায়ী ও শ্রমিককে খাদ্য সহায়তা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মহীন দোকান শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচিছরুল ইসলাম।
হবিগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রাপ্ত এই ঈদ উপহার সামগ্রী জেলা প্রশাসকের কর্মকর্তা উপস্থিতিতে বুধবার দুপুর থেকে ধাপে ধাপে প্রায় ৩০০ জন কর্মহীন দোকান মালিক ও শ্রমিকের হাতে তুলেন হবিঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্টে মোতাচ্ছিরুল ইসলাম।
এ সময় হবিগঞ্জ চেম্বার অব কমার্স ও হবিগঞ্জ ব্যবসায়ীরা জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। এই দুঃসময়ে জেলা প্রশাসক তাদের পাশে দাড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর পূর্বে নিজামপুর ইউনিয়নে ডিজিটাল পদ্ধতিতে বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধীভাতা ভাতা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
মোতাচ্ছিরুল ইসলাম বলেন, ব্যবসায়ীরা জনপ্রতিনিধি ও জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে দোকানপাঠ বন্ধ রেখেছেন। এতে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দোকান কর্মচারীরা কর্মহীন হয়ে পড়েছেন। হবিগঞ্জের জেলা প্রশাসক এই বিষয়টি নজড়ে রেখে তাদের জন্য এই ঈদ উপহার সামগ্রী প্রদান করেছেন। তিনি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সাধুবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com