সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

এফ এন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ৪’শ জনকে খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার শ্রমজীবী, দিনমজুর ও কর্মহীনদের মাঝে দ্বিতীয় ধাপে ৪’শ জনকে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে কোর্টস্টেশর রোড মোহনপুরের জিএম ভিলায় এফ এন (ফাতেমা-নূর) ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ফাউন্ডেশনের সিনিয়র সদস্য মোঃ আলমগীরের সভাপতিত্বে ও বাংলা টিভি ৭১ এর প্রতিনিধি মোঃ রহমত আলী‘র সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসকাবে সাবেক সভাপতি ও দৈসিক হবিগঞ্জে মুখ পত্রিকার সম্পাদক মোঃ হারুনুর রশিদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন-এটিএন বাংলা প্রতিনিধি মোঃ আব্দুল হালিম, দৈনিক প্রভাকর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শহিবুর রহমান, সুলতান মাহদপুর যুব কমিটির সভাপতি মোঃ ফারুক আহমদ, এডভোকেট আজিজুর রহমান, কামাল সিকদার, আব্বাছ উদ্দিন ও বিশিষ্ট মুরুব্বী মোঃ আব্দুর রাজ্জাক, চ্যানেল এস ইউকের প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম জীবন, বাংলা টিভির কাজল সরকার। সাংবাদিক হারুনুর রশিদ বলেন, এফএন ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন একজন স্বচ্ছ ন্যায়পরায়ন মানুষ। তিনি নিঃস্বার্থভাবে মানব সেবায় আত্ম নিয়োগ করছেন। তার মত সবাই যদি অসহায় মানুষের পাশে এগিয়ে আসলে দেশের একটি মানুষও না খেয়ে থাকতে না।
এফ-এন ফাউন্ডেশন ইউ,কের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন বলেন, আমাদের ফাউন্ডডেশনের লক্ষ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি এবং তা হলো সমাজের অবেহলিত মানুষের কল্যাণে। এই লক্ষে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে থেকে উপহার সামগ্রী বিতরনের উদ্যোগ নেই। সকলের সহযোগিতা নিয়ে আমরা অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আসুন যার যার অবস্থান থেকে করোনা ভাইরাসে প্রভাবে কর্মহীন হয়ে পড়া ঘরবন্দী মানুষের মাঝে কিছু খাদ্য বিতরণের উদ্যোগ গ্রহণ করি। তাহলে দেশের মানুষ না খেয়ে থাকতে হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com