বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে করোনা ভাইরাস আরও ১২ জন সুস্থ্য

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২০
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা জয় করলেন অরও ১২ জন নারী-পুরুষ। মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর আধুনিক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে তাদেরকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়েছে। এ নিয়ে জেলায় ২৩ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
এ সময় প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা ও বিভিন্ন ধরনের ফল ভর্তি একটি করে ঝুড়ি তুলে দেন সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানা। বাড়িতে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনডিসি প্রতীক মন্ডল, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আশরাফ উদ্দিন ও আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম আরা।
স্বাস্থ্য বিভাগ জানায়, হবিগঞ্জের জেলা প্রশাসক, প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাংকার, চিকিৎসক ও নার্সসহ ১১৭ জন করোনায় আক্রান্ত হন। এর মাঝে ২৩ জন সুস্থ্য হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com