মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ফুটার মাটি এ-ওয়ান যুব সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান

  • আপডেট টাইম সোমবার, ১৯ মে, ২০১৪
  • ৪৭৮ বা পড়া হয়েছে

সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য নবীগঞ্জ ফুটার মাটি এ-ওয়ান যুব সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলা বাজার সোনার বাংলা একাডেমী আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব আজিজুল হক চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মোঃ আমীর হোসেন ও মোঃ ফজলুর রহমান, সোনার বাংলা একাডেমীর অধ্যক্ষ এম এ বাছিত ছাড়াও সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ করিব, সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, উপদেষ্ঠা অখিল সূত্রধর, সহ-সভাপতি ইসমাঈল মিয়া, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ, তথ্য ও প্রচার সম্পাদক বাবুল মিয়া ও সহ-অর্থ সম্পাদক অনন্ত সূত্রধর উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com