বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে মৎস্য শিকারীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১০ মে, ২০২০
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে এক মৎস্য শিকারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে। শনিবার সদর আধুনিক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। নিহত মৎস্য শিকারী শাহ আসলম মিয়া (৫০) ওই উপজেলার মাধবপাশা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় জলসুখা ইউনিয়নের নয়াহাটি গ্রামের লোকজন কোদালিয়া নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে আজমিরীগঞ্জ থানায় খবর দিলে ওসি মোশারফ হোসেন তরফদারসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশ উদ্ধার করে। খবর পেয়ে নিখোঁজ শাহ আসলম মিয়ার স্বজনরা থানায় এসে লাশ শনাক্ত করেন।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার জানান, উদ্ধারকৃত লাশটি মাধবপাশা গ্রামের নিখোঁজ শাহ আসলম মিয়ার। তিনি ৫ মে নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হন। ময়না তদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে নিহতের বড় ভাই শাহ আলম মিয়া একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com