মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

করোনা ভাইরাস থেকে মুক্তিলাভে মোতাচ্ছিরুল ইসলাম এর মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ৯ মে, ২০২০
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বমহামারি করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় ও দুঃস্থ মানুষের সহায়তা করতে যারা অর্থ, শ্রম এবং বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
গতকাল বাদ আসর তাঁর নিজ বাসভবনে এই মিলাদ মাহফিলে আয়োজন করেন। এতে হবিগঞ্জ শহরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা চেয়রম্যান মোতাচ্ছিরুল ইসলাম এর ত্রান তহবিলে যারা সহযোগিতা করেছেন তাদের দান কবুল এবং এই মহামারী থেকে সবাইকে রক্ষার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।
এর পূর্বে প্রতিদিনের ন্যায় দুপুরে তাঁর ব্যক্তিগত অর্থায়ণে শহরের সুরবিতান কেন্দ্রে হবিগঞ্জের গৃহবন্দি, কর্মহীন শিল্পীদের মাঝে সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী পৌছে দেন। পরে চলে যান সদর উপজেলার রাজিউড়া ও লুকড়া ইউনিয়ন। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রাপ্ত ইফতার সামগ্রী গ্রামের গৃহবন্দি, কর্মহীন মানুষের মাঝে পৌছে দেন।
বিকালে হবিগঞ্জ শহরে ফিরে ছুটে যান পৌর এলাকার ৩নং ওয়ার্ডের গার্নিংপার্ক এলাকায়। এখানেও গৃহবন্দি, কর্মহীন মানুষের মাঝে তাঁর সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী পৌছে দেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেন, এই ভাইরাস থেকে রক্ষার একমাত্র মহা ঔষধ হচ্ছে ঘরে থাকা। তাই দয়া করে আপনারা ঘরে অবস্থান করুন। আপনাদের সেবায় আমি বাহিরে নিয়োজিত রয়েছি। আপনাদের ন্যায় সংক্রান্ত যে কোনা সমস্যা আমাকে অবশ্যই পাবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com