বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলতে দীর্ঘ লাইন ॥ টিসিবির চাল আনতেও একই অবস্থা

  • আপডেট টাইম বুধবার, ৬ মে, ২০২০
  • ৫২৪ বা পড়া হয়েছে

এম এ মজিদ ॥ টাকা তুলতে দীর্ঘ লাইনে অপো করতে হচ্ছে গ্রাহকদের। ব্যাংকের ভেতরে সিিমত আকারে প্রবেশের সুযোগ দিলেও বাহিরে দীর্ঘ লাইন কার্যত করোনা প্রতিরোধে কোনো কাজেই আসছে না বলে মন্তব্য করেছেন অনেকে। মঙ্গলবার হবিগঞ্জ শহরের বেবি স্ট্যান্ড এলাকায় অবস্থিত পূবালী ব্যাংকে গিয়ে দেখা যায় টাকা তুলতে গ্রাহকদের দীর্ঘ লাইন। স্বাস্থ্য বিধি সেখানে উপেক্ষিত। গ্রাহক কিবরিয়া মহালদার জানান- বাহিরে জটলা, একজনের সাথে আরেকজন গা ঘেষে দাড়িয়ে আছেন। তাদেরকে একজন একজন করে ব্যাংকে ঢুকিয়ে লাভ কি। বাহিরে করোনা আক্রান্ত হয়ে কেউ ব্যাংকের ভেতরে গেলে তো এমনিতেই পরিস্থিতি খারাপ হতে পারে। এর চেয়ে বরং সদর গেইট খুলে দিলে গ্রাহকরা নির্দিষ্ট দুরত্বে দাড়িয়ে থাকতে পারতো। ব্যাংকের এক কর্মকর্তা জানান-তাদেরকে নির্দেশনা অনুযায়ী কাজ করতে হচ্ছে। উন্মুক্তভাবে ব্যাংকের সদর গেইট খুলে দেয়া সম্ভব নয়। এদিকে টিসিবির চাল আনতে কয়েকদিন যাবত হবিগঞ্জ শহরের বেশ কয়েকটি এলাকায় দীর্ঘ লাইন দেখা যায়। হাজারো নারী পুরুষ স্বাস্থ্য বিধি না মেনেই লাইনে দাড়িয়ে টিসিবির চাল সংগ্রহ করছেন। মঙ্গলবার হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় টিসিবির চাল সংগ্রহ করতে অন্তত অর্ধ কিলোমিটার রাস্তায় নারী পুরুষকে দাড়িয়ে থাকতে দেখা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com