বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ হিসেবে এমরান হোসেনের যোগদান

  • আপডেট টাইম বুধবার, ৬ মে, ২০২০
  • ৭৯০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ এমরান হোসেন। সোমবার (৪ মে) তিনি আনুষ্ঠানিকভাবে বানিয়াচং থানার দায়িত্বভার গ্রহন করেন। বানিয়াচং থানায় যোগদানের পূর্বে তিনি হবিগঞ্জ জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এবং লাখাই থানার অফিসার ইনচার্জ হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৩ সালে বাংলাদেশ পুলিশের বহিরাগত ক্যাডেট এসআই হিসেবে ১ বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে ২০০৪ সালে শিক্ষানবিশ এসআই হিসেবে চুনারুঘাট থানাসহ বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। পরবর্তীতে ঢাকা মেট্টোপলিটন পুলিশের লালবাগ থানা, রমনা মডেল থানাসহ সিলেট জেলার বিভিন্ন থানায়ও তিনি এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৩ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত হন। ব্যক্তি জীবনে তিনি ১পুত্র ও ১কন্যা সন্তানের জনক। তিনি বি-বাড়ীয়া জেলার সরাইল থানার বাসিন্দা। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে তিনি বানিয়াচংবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com