বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে আরো একজন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম বুধবার, ৬ মে, ২০২০
  • ৫৩০ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে আরো একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন। আক্রান্ত ব্যাক্তির বাড়ী শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউনিয়নে।
জানা গেছে, আক্রান্ত ব্যাক্তি চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলে এসেছিলেন এবং তিনি চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানে এক্স-রে টেকনিশিয়ান (রেডিওলজিস্ট) হিসাবে কর্মরত ছিলেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য এ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, আমরা গত ২৪ এপ্রিল তারিখে উনার নমুনা (স্যাম্পল) সিলেটে প্রেরণ করি। সিলেট থেকে তার স্যাম্পল ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে আজ দুপুরে তার কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্ত ব্যাক্তি মোটামুটি সুস্থ আছেন।
শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, আমরা করোনা আক্রান্তের বাড়ি যাচ্ছি সেখানে গিয়ে লকডাউন সহ যা যা ব্যবস্থা করা দরকার সেগুলো আমরা করবো।
এদিকে আজকের আক্রান্ত সহ শ্রীমঙ্গলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫জনে। যার মধ্যে ৪জনই অন্যান্য শহর থেকে শ্রীমঙ্গলে প্রবেশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com