বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধার ছেলেকে মারধর

  • আপডেট টাইম বুধবার, ৬ মে, ২০২০
  • ৫১২ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা মৃত নুরুজ মিয়ার ছেলে স্বপন মিয়া ও তার স্ত্রীকে মারপিঠ করেছে তার প্রতিবেশী সেলিম মিয়া (৩৫) ও তার লোকজন। জানা যায়, সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পশ্চিম লইয়ারকুল এলাকায় এঘটনা ঘটে। স্বপন মিয়া ও তার স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। আহত স্বপন মিয়ার ভাই মো. আনোয়ার মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগে বলেন, প্রতিবেশী আমু মিয়ার ছেলে সেলিম মিয়া পূর্ব থেকেই তাদের সাথে বিরোধীতা করে আসছে। সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এলাকার সুঞ্জন বেগমের দোকানের সামনে রাস্তা অবরোধ করে সেলিম মিয়া সিএনজি গাড়ি রাখলে স্বপন মিয়া গাড়ি সরানোর জন্য বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিম মিয়া ও তার লোকজন স্বপন মিয়ার উপর হামলা চালায়। তার চিৎকারে স্বপনের স্ত্রী এগিয়ে আসলে তাকেও পারপিট করা হয়।
আহত স্বপন মিয়ার ভাই মো. আনোয়ার মিয়া জানান, হামলাকারীরা স্বপনের নিকট থেকে নগদ ৮ হাজার ১ম টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com