বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে রড বোঝাই পিকআপ উল্টে নিহত ২, আহত ২

  • আপডেট টাইম রবিবার, ৩ মে, ২০২০
  • ৬৪০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে রড বোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মাধবপুর-মনতলা সড়কের আলাকপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছে- বানিয়াচং উপজেলার রায়েরপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে হবিবুর রহমান (৩৫) ও নোয়াখালি জেলার বেড়মগঞ্জ উপজেলার খাঁনপুর সফিউল্লাহর ছেলে দিদারুল ইসলাম (৩২)।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান- রড ভর্তি একটি পিকআপ মাধবপুর উপজেলার মনতলা থেকে বানিয়াচং যাচ্ছিল। এ সময় চালক ও হেলপার ছাড়াও ট্রাকের উপরে ৪ জন শ্রমিক ছিলেন। পিকআপটি আলাকপুর এলাকায় পৌঁছুলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকা ৪জন রডের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com