বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

করোনার নতুন ৬ উপসর্গ

  • আপডেট টাইম শনিবার, ২ মে, ২০২০
  • ৫৬৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সময় যত গড়াচ্ছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ততই বৃদ্ধি পাচ্ছে। ভাইরাসটিও প্রতিনিয়ত তার রুপ পরিবর্তন করছে। ফলে এটি নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সম্প্রতি এমন অসংখ্য করোনা রোগী শনাক্ত করা হয়েছে, যাদের শরীরে ভাইরাসটির কোনো উপসর্গ প্রকাশ পায়নি। তারা অন্য রোগীর সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তাদের নির্দেশিকায় নতুন করে করোনাভাইরাসের আরো ছয়টি উপসর্গ যুক্ত করেছে। তারা বলছে, সংক্রমণ হওয়ার দুই থেকে ১৪ দিনের মধ্যে নতুন ছয়টি উপসর্গ দেখা দিতে পারে।
উপসর্গ ছয়টি হচ্ছে- শরীর ঠান্ডা হয়ে যাওয়া, বারবার কাঁপুনি, পেশী ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, স্বাদ ও ঘ্রাণশক্তি হারিয়ে ফেলা।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এমন অসংখ্য করোনা রোগী শনাক্ত করা হয়েছে, যাদের শরীরে ভাইরাসটির কোনো উপসর্গ প্রকাশ পায়নি। কিন্তু তাদের সবার দেহে এই ছয়টি উপসর্গ ছিল বলে জানা গেছে। তাই এগুলোকে করোনার উপসর্গের তালিকায় যুক্ত করা হয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্যান্ডেমিক অ্যান্ড ইমার্জিং থ্রেটস কার্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক মারিও রামিরেজ বলেন, কোভিড-১৯ এর মতো নতুন রোগের উপসর্গ সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই এখন নিশ্চিত করে বলা যায়, এই ছয়টি করোনাভাইরাসের নতুন উপসর্গ।
তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন দেশের রোগীদের সঙ্গে কথা বলেছেন চিকিৎসকরা। প্রত্যেকেই তাদের শরীরে নতুন এই উপসর্গগুলো থাকার কথা নিশ্চিত করেছেন। এ ছাড়া মার্চের মাঝামাঝি সময় থেকেই যুক্তরাজ্যে যারা আক্রান্ত হচ্ছেন, তারা স্বাদ ও ঘ্রাণশক্তি হারিয়ে ফেলার কথা জানিয়ে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com