বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চাল বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২ মে, ২০২০
  • ৫৪৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের ধর্মঘর ইউনিয়নের নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ধর্মঘর ইউনিয়নের ২০০ জন সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার, ১নং ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল ইসলাম (কামাল) ইউপি সদস্য আশিকুর রহমান (মামুন), আব্দুল আওয়াল, আবু ছায়েদ মতিন, কামালউদ্দিন, আব্দুস সালাম, শফিকুল ইসলাম, আবু মুসা, শাহাবুদ্দিন, মুখলেছুর রহমান প্রমূখ।
মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার বলেন, করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চাল পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় করোনা প্রতিরোধে সবাইকে ঘরে অবস্থানের জন্যও পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com