বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ৪ মহিলাসহ আরও ১৮ জন করোনা আক্রান্ত

  • আপডেট টাইম শনিবার, ২ মে, ২০২০
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৪ মহিলাসহ আরও ১৮ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭২ জন। এর মধ্যে শুক্রবার ঢাকা থেকে আসা রিপোর্টে ১২জন এবং সিলেট থেকে আসা রিপোর্টে ৬ জন এর পজেটিভ সনাক্ত জেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়। ঢাকা থেকে রিপোর্ট অনুযায়ী আক্রান্তদের মধ্যে বানিয়াচঙ্গে ১জন, বাহুবলে ১ জন, চুনারুঘাট ১জন, মাধবপুরে ৩ জন, নবীগঞ্জে ৫ জন ও সদর উপজেলায় ১ জন। এর মধ্যে ১জন নার্স, ১জন ব্যাংক কর্মকর্তা ও ৩ জন সরকারী কর্মকর্তা রয়েছেন।
সিলেট ল্যাব থেকে রিপোর্ট অনুযায়ী হবিগঞ্জে ৬ জন পজিটিভ সনাক্ত। এর মধ্যে লাখাই ১ জন, নবীগঞ্জ ১ জন, সদর উপজেলার ৪ জন।
আক্রান্তদের মধ্যে ১ জন ডাক্তার, ১ জন নার্স ও আরো ২ জন স্বাস্থ্যকর্মী ও ১জন ব্যাংকার রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com