বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সাংবাদিক ও তার পিতার উপর বর্বরোচিত হামলা!

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৯৩৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ দৈনিক খবরপত্র ও প্রথমসেবা ডটকমের চুনারুঘাট প্রতিনিধি মোজাম্মেল হক (২৪) ও তার পিতা মোঃ তুরাব হোসেন (৪৮) এর উপর বর্বরোচিত হামলা চালিয়েছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে চুনারুঘাট পৌরসভার পশ্চিম পাকুড়িয়া গ্রামে।
আহত সাংবাদিক মোজাম্মেল জানান, তার পিতা তাদের জমিতে কাজ করতে গিলে হামলাকারীদের সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে একই বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল করিমের নেতৃত্বে ১০/১২ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তাদের শোর চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাহুবল হাসপাতালে ও পরে আশংঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাহুবল হাসপাতালের দায়িত্বরত ডাক্তার জানান, সাংবাদিক মোজাম্মেল হকের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। তার পিতারও মাথায় হাতে ও হাটুতে আঘাত রয়েছে।
খবর পেয়ে বাহুবল হাসপাতালে দেখতে যান সাংবাদিক সুহেল আহমদ কুটি, বাহুবল প্রেসক্লাবের সভাপতি নুর ইসলাম নুর, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটন, যুবলীগ নেতা আব্দুল কাদির প্রমুখ। নেতৃবৃন্দ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com