মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নিউইয়র্ক ॥ বাচ্চার দুধ কিনে আনতেও ভয় লাগে

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৮৮২ বা পড়া হয়েছে

কাউসার সমীর, নিউইয়র্ক থেকে ॥
বাচ্চাদের জন্য পাশের দোকান থেকে এক গ্যালন দুধ কিনতে ভয় লাগে। অদৃশ্য শত্রুর কবলে লন্ডভন্ড শক্তিশালী আমেরিকা।”
শুরুতেই অদৃশ্য শত্রু চাইনিজ ভাইরাসকে এই দেশের সরকার ও জনগণ কেউই গুরুত্ব দেননি। আর সেই কারণে আজ করোনায় আক্রান্ত প্রায় ১০ লাখের কাছাকাছি। যদিও সুস্থ্য হয়েছেন ১ লাখ ৫ হাজার। কিন্তু মারা গেছেন প্রায় ৬০ হাজার।
বিভিন্ন অঙ্গরাজ্যে তাৎক্ষণিক হাসপাতাল তৈরী করার পরও হাসপাতাল গুলোতে রোগীদের স্থানের অভাব। তাই টেষ্টে রোগীদের পজেটিভ হওয়া স্বত্তেও গুরুতর অবস্থা না হলে জায়গার অভাবে কাউকে হাসপাতালে রাখছেনা। কেউ কেউ বাসায় ঘরোয়া চিকিৎসা করে ভাল হচ্ছেন। কিছু লোকের শ্বাস-প্রশ্বাসের কষ্ট বেড়ে গেলে হাসপাতালে যাবার জন্য এ্যাম্বুল্যান্স কল দেয়, সেই অ্যাম্বুল্যান্স আসতেও কয়েক ঘন্টা সময় লাগে।
এই অবস্থায় হাসপাতালে পাঠিয়ে স্বজনেরা অপেক্ষায় থাকেন কখন যে মৃত্যু সংবাদ আসে ! অপরিচিত নাম্বার থেকে মোবাইলে কল দেখলেই রোগীর স্বজন ও প্রিয়জনেরা চমকে উঠেন এবং কল রিসিভ করতে ভয়ে-আতঙ্কে কেউ কেউ নিস্তেজ হয়ে যান।
এই দিকে শুধু আমাদের নিউইয়র্কেই আক্রান্ত প্রায় ৩ লাখ। ২ শতাধিক বাংলাদেশী সহ মৃত্যু প্রায় ২২ হাজার। বিশেষ করে নিউইয়র্কবাসী আমরা প্রায় ৯৫ ভাগ মানুষ স্বেচ্ছায় গৃহবন্দি। আমি নিজেই প্রায় দেড় মাস যাবত বন্দি। মাঝে মধ্যে বাচ্চাদের জন্য বাসার পাশের গ্রোসারী থেকে এক গ্যালন দুধ কিনে আনতেও ভয় লাগে।
এই অবস্থা চলতে থাকলে আমেরিকায় মৃত্যুর সংখ্যা কত লাখে দাঁড়াবে ? তাহা ধারণা করা অতীব কঠিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com