বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গণপরিবহন ঠেকাতে মাধবপুরে মহাসড়কে পুলিশের ওয়াচ টাওয়ার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৬১৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ রাজধানী ঢাকাসহ যেকোন জায়গা থেকে ছেড়ে আসা গণপরিবহন ঠেকাতে সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুরে ওয়াচ টাওয়ার বসিয়েছে মাধবপুর ট্রাফিক পুলিশ। এতে করোনার সংক্রমণ ঝুঁকি এড়ানো যাবে বলে মনে করছে সচেতন মহল।
পুলিশ জানায়, সম্প্রতি সারাদেশ জুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার গণ পরিবহন বন্ধ করে দেয়। এ কারণে হবিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর উপজেলা সদরে মহাসড়কের উপর চেকপোস্ট বসায়। জরুরী পণ্যবাহী ট্রাক, জীবন রক্ষাকারী, শিশু খাদ্য পণ্যবাহী যানবাহন ছেড়ে দেওয়া হলেও ট্রাকে করে ড্রামের ভেতর লোক বসিয়ে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সিলেট বিভাগে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল। এতে সিলেটে বিভাগে করোনার সংক্রমণ আরো ছড়ানোর সম্ভাবনা ছিল। তাই নিশ্চিদ্র নিরাপত্তা জোড়দাড় করতে মহাসড়কে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। মাধবপুর চুনারুঘাট ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক ফারুক আল মামুন বলেন, ওয়াচ টাওয়ার বসানোর ফলে এখন যে কোন যান বাহনে লুকিয়ে মানুষ পরিবহন সম্ভব হবেনা। আমরা চেষ্টা করছি ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী সহ করোনা প্রবণ এলাকা থেকে যাতে কোন সংক্রামিত লোক সিলেট বিভাগে প্রবেশ করতে না পারে। সেজন্য ওয়াচ টাওয়ার বসিয়ে ঝুঁকির মাঝেও রাতদিন দায়িত্ব পালন করছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com