বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এতবারপুর গ্রামে বিদ্যুতের আলো জ্বালালেন এমপি মোঃ আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৮ মে, ২০১৪
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আমি চাই হবিগঞ্জ-লাখাই উপজেলার প্রতিটি গ্রাম বিদ্যুতায়ন করতে। ইতিমধ্যে অসংখ্য গ্রামে নতুন বিদ্যুত সংযোগ দিয়েছি। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার বিদ্যুৎ উৎপাদন করছে, তাই আমি আপনাদের ঘরে নতুন বিদ্যুৎ সংযোগ দিতে পারছি। আজ এতবারপুর গ্রামে নতুন বিদ্যুত সংযোগ দিয়ে, আমি অত্যন্ত আনন্দিত, আপনারা বিদ্যুৎ পেয়ে আনন্দিত আর আমি দিতে পেরে আনন্দিত। বর্তমান সরকার দেশে বিদ্যুৎ, শিক্ষা, তথ্য প্রযুক্তি, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী উন্নয়ন করেছে। তিনি বলেন, সরকার মানুষের উন্নয়নে এবং মৌলিক অধিকার পূরণে অঙ্গিকার বদ্ধ। এ সরকারের আমলে জনগণ শান্তিতে বাস করতে পারে।
তিনি গতকাল সন্ধ্যায় সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের এতবারপুর গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন শেষে জনসভা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিতের পরিচালনায় বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতের জিএম মোঃ রেজাউল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, সাধারন সম্পাদক আব্দুর রশীদ তালুকদার ইকবাল, চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, সফর আলী, তোরাব আলী মেম্বার, আব্দুল মুকিত, পুলক, লিটন, উজ্জ্বল, সোহাগ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com