বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ডাক্তার ও প্রশাসনের কর্মকর্তাসহ আরও ২৫ জন করোনা আক্রান্ত

  • আপডেট টাইম শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৮১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ডাক্তার, নার্স, হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ আরও ২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মাঝে জেলা সদর আধুনিক হাসপাতালের একজন ডাক্তারসহ ১১ জন কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের ৪ জন কর্মকর্তা কর্মচারীসহ রয়েছেন, চুনারুঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার ও একজন স্বাস্থ্যকর্মীসহ ৪ জন এবং লাখাইয়ে ১ জন রয়েছেন। জেলায় এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান।
জানা যায়, সদর আধুনিক হাসপাতাল থেকে মঙ্গলবার আইইডিসিআর-এ ৪৪ জনের করোনা পরিক্ষার নমুনা প্রেরণ করা হয়। শনিবার বিকেলে রিপোর্ট এসেছে ৩৪ জনের। এর মাঝে ২০ জনের রিপোর্ট পজেটিভ আসে। তাদের ১৫ জন পুরুষ ও ৫ জন মহিলা। এছাড়া শুক্রবার রাতে সিলেট ল্যাব থেকে আরও ৫ জন আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, শনিবার নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ও স্টাফ এবং ৪ জন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন।
এদিকে হঠাৎই জেলায় করোনা আক্রান্তের হার বাড়তে শুরু করেছে। কিন্তু এরপরও অনেকেই অবাধে ঘোরাফেরা করছেন। বিশেষ করে শহরের চৌধুরী বাজারসহ কয়েকটি বাজার এবং প্রধান সড়কে মানুষের চলাচল অনিয়ন্ত্রিত। পুলিশ বার বার ধাওয়া দিয়েও মানুষ ঠেকাতে পারছেনা। পুলিশ চলে গেলেই মানুষ আবারও বেড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com