বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্রার্দার করোনা আক্রান্ত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৫৫৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এক ব্রাদারের শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ কেএম মোস্তাফিজুর রহমান বিষটি নিশ্চিত করেছেন। এরপর থেকেই স্বেচ্ছায় ওই ব্রাদার হোম কোরেন্টাইনে রয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন জানান, ২১ এপ্রিল তার সেম্পোল সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে রিপোর্ট আসলে জানতে পারি ব্রাদারের শরীরে করোনা পজিটিভ। ওই ব্রাদারের শরীরে করোনার কোন উপসর্গ ছিল না। একারনে অনেকটা চিন্তিত হাসপাতালে কর্মরতরা। তরে করোনা পজিটিভ নিশ্চত হওয়ার পরই তিনি সেচ্ছায় কোরেন্টাইন চলে গেছেন। এতে হাসপাতালের চিকিৎসা সেবায় কোন প্রভাব পড়বেনা। স্বাস্থ্য কর্মকর্তা জানান, শুক্রবার সকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রতিষ্টানিক আইসোলেশনে নিয়ে আসা হয়েছে ব্রাদারকে। এর আগে উপজেলার ঘিলাতলী গ্রামে এক নারী করোনা পজিটিভ পাওয়া গেলে বুধবার রাতে বাড়ি থেকে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে প্রেরণ করা হয়। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে এই প্রথম কোন করোনা রোগী ভর্তি করা হয়। ৮ বেডের আইসোলেশন সেন্টারের ওই ব্রাদারকে চিকিৎসা দেয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তিনি নিজেই এখন আইসোলেশনে ভর্তি আছেন করোনা আক্রান্ত হয়ে। অন্য সহকর্মী সেবা যত্নে সে সুস্থ হয়ে উটুক এ প্রত্যাশা সহকর্মীদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com