মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুর সেমকো ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৬৪৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সরকারী আদেশ অমান্য করে গণপরিবহনে গ্যাস বিক্রি করায় সেমকো ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরের দিকে মাধবপুর পৌরসভাস্থ সেমকো ফিলিং স্টেশন সরকারী আদেশ অমান্য করে গনপরিবহণে জ্বালানী সরবরাহ করছিল। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সেমকো ফিলিং স্টেশনকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, ৯ এপ্রিল থেকে কৃষি কাজ, আইন শৃংখলা ও জরুরী চিকিৎসা সেবায় ব্যবহৃত পরিবহন ছাড়া কোন গণপরিবহনে জ্বালানী সরবরাহ করা যাবে না এই মর্মে নির্দেশনা জারী করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com