বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে আরও এক নার্সসহ দুই নারী করোনা আক্রান্ত

  • আপডেট টাইম বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আরও এক নার্সসহ দুইজন মহিলা করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। নতুন সনাক্ত হওয়া দুইজনের একজন লাখাই এবং অপরজন আজমিরীগঞ্জ উপজেলার বাসিন্দা। মঙ্গলবার রাতে সিলেট ল্যাব থেকে তাদের রিপোর্ট হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান। তিনি জানান, নতুন করে ওই দুই মহিলা করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট ১৩ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর আগে সোমবার একজন ডাক্তার ও একজন নার্সসহ আরও ১১ জন করোনা পজেটিভ সনাক্ত করা হয়। তাদেরকে সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সের আরও একজন নার্স করোনা আক্রান্ত হয়েছেন। আর অপর মহিলা আজমিরীগঞ্জ উপজেলার নতুন বাড়ির বাসিন্দা। তাদেরকে সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন সেন্টারে নিয়ে আসা হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন, লাখাইয়ে আক্রান্ত ডাক্তার ও নার্সদের সংস্পর্ষে যারাই এসেছেন তাদের তালিকা করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এতে আতংকিত না হয়ে সবাইকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com