বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে এক মার্কেট মালিক ভাড়াটিয়াদের ১ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন

  • আপডেট টাইম বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৭৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিপর্যয়ের মধ্যে নবীগঞ্জ পৌরসভায় অবস্থিত বিবন সপিং সেন্টার মার্কেটের মালিক মোঃ সাহিদুর রহমান চৌধুরী (সাফি চৌধুরী) ও পরিবারের অন্য সদস্যরা ভাড়াটিয়াদের জন্য এগিয়ে এসেছেন। সবকিছু স্থগিত হওয়ার কথা বিবেচনা করে তারা ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন। বিবন সপিং সেন্টার মার্কেটের মালিক মোঃ সাহিদুর রহমান চৌধুরী (সাফি চৌধুরী) সাথে যোগাযোগ করলে তিনি বলেন, করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে দেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছে না। তাই আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার মার্কেটের ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিলাম। এবং তাদের খাবারের কিছুটা অভাব দূর করতে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com