মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে প্রতিবন্ধীদের উপহার দিলেন সমাজসেবা অধিদপ্তর

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৫৪১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় সমাজসেবা অধিদপ্তর প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন। মঙ্গলবার সকালে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রাপ্ত উপহার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৫ জন প্রতিবন্ধীর হাতে তুলে দিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোলায়মান মজুমদার। উপহার প্রাপ্ত প্রতিবন্ধীরা হলেন মাসুম আহম্মেদ, খায়রুল জান্নাত, রিফাতুল ইসলাম সাধ, অনিন্দিতা সরকার অনি, নাঈম মিয়া।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার বলেন, উপজেলা প্রতিটি প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করার অধিদপ্তরের পরিকল্পনা রয়েছে। আপাতত অধিদপ্তর থেকে প্রাপ্ত ৫ জন প্রতিবন্ধী কে চাউল, পেয়াজ, স্যানিটারী ন্যাপকিন, সয়াবিন তেল, লবণ, ডাল, আলু ও সাবান দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com