বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে ৩ মিনিটের ঝড়ে নৌকা ডুবিতে একই পরিবারের ৩ জনের প্রাণহানী

  • আপডেট টাইম শনিবার, ১৭ মে, ২০১৪
  • ৭৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে মাত্র ৩ মিনিটের ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে মা ও ছেলে সহ ৩ জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে-জলসুখা গ্রামের আক্কাছ মিয়ার স্ত্রী মাকসুদা বেগম (৫০), ছেলে এরশাদ মিয়া (২৫) ও শ্বাশুড়ি শিবপাশা গ্রামের জাবেদা বেগম (৭০)। গতকাল বিকেলে সাড়ে ৫টার দিকে আজমিরীগঞ্জের কোদালিয়া নদীতে নৌকা ডুবির ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে-জলসুখা গ্রামের বাজার ঘাটে একটি ধানের খলায় এরা কাজ করছিল। বিকেল সাড়ে ৫টার দিকে ঝড় শুরু হলে তারা ঘাটে বাধা নিজেদের নৌকায় আশ্রয় নেয়। এ সময় প্রচন্ড ঝড়ে নৌকাটি কোদালিয়া নদীর মাঝখানে নিয়ে যায়। এক পর্যায়ে ঝড়ে নৌকাটি উল্টে যায়। এতে পানিতে ডুবে ঘটনাস্থলেই উল্লেখিত ৩ জন মারা যান। পরে স্থানী লোকজন ও পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com