বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

“ইউম্যান রিলিফ ফাউন্ডেশন” এর পক্ষ থেকে দুঃস্থ, অসহায় ৪শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ড ভিত্তিক চ্যারেটি সংস্থা “ইউম্যান রিলিফ ফাউন্ডেশন” এর পক্ষ থেকে ঘরবন্দি দুঃস্থ, অসহায় ও কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে রমজান মাসকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক সাইফুল আহমেদ উদ্যোগে সদর উপজেলার আশেরা ফান্ড্রাইল গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস। এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ৮টি গ্রামের অসহায়, দরিদ্র ও কর্মহীন শ্রমজীবী ৪শ পরিবারকে চাল, ঢাল, আলু, পেয়াজ, আটা, লবন, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়। এ সময় সাইফুল আহমেদ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সকল প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com