বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ইঞ্জিনিয়ার ও তার বন্ধু আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৪৯৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দ্রুতগামী পুন্যবাহী একটি ট্রাকের ধাক্কায় বেসকারী একটি ইউনিভার সিটির থেকে সদ্য পাশ করা ট্রেক্সটাইল ইঞ্জিনিয়ার অজয় ঘোষ (২৬) ও তার বন্ধু পার্থ দাস (২৭) গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জনতার সহযোগিতায় ট্রাক চালক আসাদ উল্ল্যহ চৌধুরী বাবু (৫৫)কে আটক করছে।
মাধবপুর থানার উপ-পরিদর্শক আবুল কাশেম জানান, মাধবপুর পৌরসভার কাটিয়ারা গ্রামের নিশিত ঘোষের ছেলে ট্রেক্সটাইল ইঞ্জিনিয়ার অজয় ঘোষ ও একই এলাকার শিবুদাসের ছেলে পার্থ দুই বন্ধু মোটর সাইকেল যোগে হবিগঞ্জ থেকে মাধবপুরে বাড়ি ফিরছিলেন। এসময় রাস্তা পাকা থাকায় চট্টগ্রাম থেকে আসা একটি পন্যবাহী ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় ধাক্কা দিলে মোটর সাইকেলটি ধুমড়ে মুছড়ে যায়। এতে মোটর সাইকেল আরোহী অজয় ও পার্থ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
টহলে থাকা মাধবপুর থানার উপ-পরিদর্শক আবুল কাশেম বলেন, জনতার সহায়তার ট্রাক চালক আসাদ উল্লাহ বাবুসহ ট্রাকটি আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com