বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বোরো ধান কাটা শুরু

  • আপডেট টাইম বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটা শুরু হয়েছে। বুধবার দুপুরে বানিয়াচং উপজেলার সুবিদপুর হাওরে এ ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তমিজ উদ্দিন খান, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী প্রমূখ। এ সময় জেলা প্রশাসক কৃষকদের দ্রুত পাকা ধান কেটে গোলায় তোলার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকের কোন সংকট নেই। ইউনিয়নে ইউনিয়নে শ্রমিকদের কমিটি গঠন করা হয়েছে। তাদের তালিকা তৈরী করা হয়েছে। প্রয়োজনে বাইরের জেলা থেকেও শ্রমিক আনা হবে। ধান কাটার মেশিনও প্রস্তুত রাখা হয়েছে। তবুও যেন দ্রুত ধান কাটা শেষ হয়। পরে জেলা প্রশাসক আজমিরীগঞ্জের হাওরেও ধান কাটার উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খন্দকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com