বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে মুখে গামছা বেঁধে হাওরে নিয়ে কিশোরীকে ধর্ষণ

  • আপডেট টাইম বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে মুখে গামছা বেঁধে হাওরে নিয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, মঙ্গলবার রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের জনৈক ব্যক্তির কন্যা রাতে তার নিজের ঘর থেকে চাচার ঘরে যাচ্ছিলো। এ সময় একই গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে রুবেল মিয়া (২৫) তরুনীর মুখে গামছা বেঁধে পার্শবর্তী হালিয়া বিলে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। এ সময় ওই তরুনীকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযোক্ত রুবেল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com