বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে করোনা ভাইসরাস রোধে প্রশাসন ও সেনাবাহিনীর টহল জোরদার

  • আপডেট টাইম বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৮৩৯ বা পড়া হয়েছে

আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ও সামাজিক দূরত্ব নিশ্চত করতে নবীগঞ্জ উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান এলাকার বিভিন্ন বাজার এই কাযক্রম অব্যাহত রয়েছে। বুধবার দিনব্যাপী নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে রাত-দিন উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আ.স.ম শিহাবুজ্জামান শিহাব, এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল টহল দেয় এবং মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকার ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসন সব দোকানপাট বন্ধ ঘোষনার পর নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সব মিলিয়ে পুরো এলাকা নিরব। বুধবার নবীগঞ্জ শহর, বাংলা বাজার, আউশকান্দি বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। এ সময় নবীগঞ্জ বাজারের বিভিন্ন এলাকার সরকারী নিদের্শ অমান্য করায় রাত-দিন মোবাইল কোর্ট পরিচালনা করে আউশকান্দি বাজারে ২ টি দোকানে মোট ২২ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়।
নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, সরকারি আইন অমান্য করে দোকান পাট খোলা রাখা যাবে না। সরকারি আইন অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com