বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাতের আধাঁরে অভাবীদের ঘরে-চেয়ারম্যান সনজু চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৫১৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ রাতের আধাঁরে অভাবীদের ঘরে খাদ্যসামগ্রী নিয়ে প্রতিদিন ছুঠছেন চেয়ারম্যান সনজু চৌধুরী। করোনা ভাইরাস আতংকে সবাই যখন ঘরে বসে সময় কাটাচ্ছেন, ঠিক তখনই মধ্যবৃত্তদের খাদ্য সংকট দেখা দিয়েছে। গায়ের পোশাক ভাল হলেও ঘরে খাবার নেই কর্মহীন মধ্যবৃত্তের। মুখ লজ্জ্বায় বলতে না পারা অভাবী লোকদের মনের ভাষা বুঝে প্রতিরাতে-ই খাদ্যসামগ্রী নিয়ে দরজায় হাজির চেয়ারম্যান সনজু চৌধুরী।
প্রতিদিন রাতে খাদ্যসামগ্রীর পেকেট নিয়ে কোথায় যাচ্ছেন সনজু চৌধুরী। সে অনুসন্ধান করতে, পিছু নিলাম তার। দেখতে পেলাম এক মানবতা ও মানবসেবার দৃশ্য।
নাম প্রকাশ না করে, আহম্মদাবাদ ইউনিয়নের প্রায় গ্রাম থেকেই মধ্যবৃত্ত কয়েকজন জানালেন সনজু চৌধুরী রাতে তাদের কে চাউল, ডাল, তৈল, আলু, চিনি, লবন ও সাবান বিতরণ করছেন। সরকারী সকল সহায়তা বা অনুদানের সবটুকু তিনি ১২ জন ইউপি সদস্য ও ওয়ার্ড কমিটি’র মাধ্যমে বিতরণ করে দেন। এগুলো অতি দরিদ্রদের মাছে বন্টন করা হয়। আর ইউনিয়নের বনগাঁও, গোছাপাড়া, রাজার বাজার, বগাডুবি, কালিশিড়ি, গনশ্যামপুরসহ প্রায় গ্রামে খোজ-খবর নিয়ে নিজস্ব অর্থ্যায়নে মধ্যবৃত্তদের দোয়ারে খাদ্য সামগ্রি নিয় ছুঠে যান চেয়ারম্যান নিজে ব্যক্তিগত অর্থে।
এক প্রশ্নের জবাবে সনজু চৌধুরী বলেন-সামর্থ্যানুযায়ী মানুষের পার্শে দাড়িয়েছি। লোক দেখানো বা ছবি তোলার কি আছে। দেশের দুঃসময়ে মানুষের পার্শে দাড়ানো-ই তিনি এবাদত মনে করেন।
করোনা ভাইরাস সংক্রমনের শুরুতেই স্থানীয় সংসদ সদস্য বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর নির্দেশে তার নিজ এলাকায় ৪শ পরিবারে খাদ্যসামগ্রী পৌছে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com