বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে রোগীরদের সেবা দিচ্ছেন ডাঃ সাইফুর রহমান সাগর

  • আপডেট টাইম বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৪৯৪ বা পড়া হয়েছে

আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিচ্ছেন নবীগঞ্জের কৃতি সন্তান হবিগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন ডাঃ সফিকুর রহমানের পুত্র ডাঃ সাইফুর রহমান সাগর। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নিয়ম মেনে করোনা ভাইরাস আতঙ্কে ও রোগীদের সেবা দিচ্ছেন ডা. সাইফুর রহমান সাগর। নবীগঞ্জ শহরের হেলথ কেয়ার এবং উনার কর্মস্থল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সেবা দিচ্ছেন। এ ব্যাপারে ডা. সাইফুর রহমান সাগর বলেন, মানবিক দিক এবং করোনা চিকিৎসায় প্রথম সারির সৈনিক হিসেবে রোগীর সেবা করতে চাই। ভয় নয়, মানুষকে সতর্ক করাই আমাদের কর্তব্য। এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিৎ।যাতে করে মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। তিনি আরও বলেন, প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না যেতে। দুর্যোগ পূর্ণ এই সময়টা ঘরের ভেতরে অবস্থান করা দেশ ও জাতির জন্য কল্যাণ কর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com