বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কল দিলেই রোগীকে হাসপাতালে পৌঁছে দিবে শ্রীমঙ্গল পুলিশ

  • আপডেট টাইম বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৪৪৩ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল থেকে ॥ মোবাইল ফোনে কল দিলেই অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দিবে পুলিশ। এমনি এক মানবিক উদ্যোগ নিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
তিনি জানান, রাতে যদি শ্রীমঙ্গল উপজেলার কোন জনসাধারণের কোন ধরনের মানবিক অসুবিধা হয়। যেমন কেউ অসুস্থ্য হয়েছেন চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন যানবাহন নেই। এ মুহুর্তে আমাকে ফোন দিলেই ওই রোগীকে হাসপাতালে পৌঁছে দেয়ার জন্য এগিয়ে যাবে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ পরিস্থিতি মোকাবেলা কমিটির সভায় এই ঘোষণা দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ও সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবালসহ সরকারী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
ওসি আব্দুছ ছালেক জানান, মূলত: মৌলভীবাজার জেলায় লকডাউনের কারণে অভ্যন্তরীণ রুটে অনেক যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে অনেক ইমার্জেন্সী রোগী হাসপাতালে যেতে পারবেন না। সেই মানবিক দিক চিন্তা করেই আমি এই উদ্যোগ নিয়েছি।
আমার ব্যবহৃত সরকারী মোবাইল নাম্বার (ওসি শ্রীমঙ্গল থানা- ০১৭১৩৩৭৪৪৪০) এই নাম্বারে কল করলেই পুলিশ সহায়তার জন্য এগিয়ে আসবে। এছাড়া কোন পরিবারে যদি খাদ্য সংকট থাকে তা হলে আমরা পুলিশের পক্ষ থেকে খাবার পৌঁছে দিব।
পুলিশ সুপার ফারুক আহমেদ এর নির্দেশে ইতোমধ্যে প্রতিদিন রাতে উপজেলার বিভিন্ন প্রান্তে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান ও আমরা পুলিশ সদস্যরা চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। যে কোন বিপদে জনগণের পাশে পুলিশ সবসময় থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ওসি আব্দুছ ছালেক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com