বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে মজুরীসহ ছুটির দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৫২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে মজুরীসহ ছুটির দাবিতে মানববন্ধন করছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান পঞ্চায়েত ও চা শ্রমিকদের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। শতশত চা শ্রমিক সামাজিক দুরত্ব বজায় রেখে মানববন্ধনে অংশ গ্রহণ করেন। তেলিয়াপাড়া চা বাগান পঞ্চায়েতের সাধারণ সম্পাদক লালন পাহান বলেন, সারাদেশে যখন করোনা ঝুঁকি এড়াতে সবকিছু বন্ধ করে দেয়া হয়েছে, তখন চা শ্রমিকদের করোনা ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে চা শ্রমিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয়া হয়েছে। পঞ্চায়েত সভাপতি খোকন তাঁতি বলেন, চা বাগানে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার কোন সুযোগ নেই। যদি একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে এটাকে আর নিয়ন্ত্রণ করা যাবে না। তাই সরকার ও মালিক পক্ষের কাছে আমাদের দাবি চা শ্রমিকদের জীবন বাঁচাতে রেশন, মজুরিসহ ছুটি প্রদান করুন। মাধবপুর উপজেলা আদিবাসী সমিতির সভাপতি সাইমন মুর্মু বলেন, চা শ্রমিকরা ভয়াবহ করোনা ঝুঁকি নিয়ে কাজ করছে। দেশের অর্থনীতিতে চা শ্রমিকদের যথেষ্ট অবদান আছে। সারাদেশে যখন করোনা ঝুঁকি এড়াতে ছুটি দেয়া হয়েছে, চা বাগান কেন খোলা থাকবে? চা শ্রমিকরা কি করোনা ভাইরাসে আক্রান্ত হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com