মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বাসা-দোকান ভাড়া মওকুফ করলেন যুক্তরাজ্য প্রবাসী তিন ভাই

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৫৭৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ করোনা ভাইরাসের এই সংকটময় পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও ভিআইভি রোডস্থ ইভার-ভিউ নামক (৪ তলা) ভবনে ১১টি পরিবার ও চরগাঁও বড়-বাড়িতে বাসায় বসবাসরত ২টি পরিবারসহ ১৩টি পরিবার এবং নবীগঞ্জ বাজারের ডায়না বিল্ডিংয়ে ব্যবসায়ীদের বাসা ও দোকানঘর ভাড়া ২ মাসের জন্য মওকুফ করেছেন ইভার ভিউ, ডায়না বিল্ডিং এর সত্ত্বাধিকারী চরগাঁও গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মোতাহের চৌধুরী, দিলাল চৌধুরী ও দুলাল চৌধুরী।
রবিবার দুপুরে যুক্তরাজ্য থেকে মোবাইল ফোনে দুলাল চৌধুরী গণমাধ্যমকে ভাড়া মওকুফ দেয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে যুক্তরাজ্য প্রবাসী দুলাল চৌধুরী বলেন, করোনা ভাইরাসের এই সংকটময় মুহুর্তে অনেক মানুষ অনাহারে জীবনযাপন করছেন, সকল অফিস- বন্ধ করা হয়েছে। সব দিক বিবেচনা করে আমাদের কয়েকটি বিল্ডিংয়ে ভাড়া থাকা পরিবার ও ব্যবসায়ীদের বাসা ও দোকানঘরের এপ্রিল ও মে মাসের ভাড়া মওকুফ করেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই কার্যক্রম দেখে যাতে অন্যান্য বাড়িয়ালা বা বড় বড় অট্টালিকার সত্ত্বাধিকারীরা এই দুর্যোগকালীন সময়ে সকলের পাশে দাঁড়ান এবং ভাড়া মওকুফ করে দেন সেটাই প্রত্যাশা করি। করোনা ভাইরাস মোকাবিলায় প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
এমন উদ্যোগে তাদের প্রশংসা করছে অনেকেই। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের মতো অন্যদেরও করোনা ভাইরাস মোকাবিলায় এগিয়ে আসার আহবান সচেতন মহলের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com