মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ত্রাণ নিয়ে দরিদ্র ও শ্রমজীবী কর্মহীনদের দরজায় এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৬৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনার সংক্রমণ এড়াতে ঘরবন্দি হয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পড়েছে। এ সব অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া কর্মহীন লোকজনকে সরকারি সহায়তা পৌঁছে দেয়ার পাশাপাশি করোনা সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
শুক্রবার দুপুরে হবিগঞ্জ পৌর এলাকার ৩ ও ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে মানুষের দরজায় নখ করে খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে তিনি। এ সময় পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও কাউন্সিলর দিলীপ দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ও শায়েস্তাগঞ্জের পৃথক স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন তিনি। এসব বিতরণকালে করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।
এ সময় আবু জাহির এমপি ঘর বন্দি মানুসের উদ্দেশ্যে বলেন, করোনা পরিস্থিতিতে সরকার কর্মহীন সকল মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখবে। তাই নিজে, নিজের পরিবার, দেশ ও জাতির স্বার্থে সকলকে ঘরে থাকতে হবে। তাহলেই করোনা সংক্রমন এড়িয়ে চলা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com