বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তানগর গাউছিয়া জামে মসজিদে আতিকের আড়াই লাখ টাকা অনুদান

  • আপডেট টাইম শনিবার, ১৭ মে, ২০১৪
  • ৭৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে নির্মণাধীন গাউছিয়া জামে মসজিদের উন্নয়নে ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন ১৯ দলীয় জোটের নেতা জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান। গতকাল শুক্রবার মসজিদ কমিটির আমন্ত্রণে জুম্মার নামাজ আদায়ের পূর্বে তিনি এই অনুদানের ঘোষনা দেন। এ সময় তিনি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মেয়র আলহাজ্ব জি কে গউছের আহবানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জাপা নেতা আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম। আর মসজিদ হলো আল্লাহ তালার ঘর। আল্লাহ তালার ঘর নির্মাণে সকলকে এগিয়ে আসতে তিনি আহবান জানান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেয়র আলহাজ্ব জিকে গউছ। পরে তিনি মেয়র আলহাজ্ব জিকে গউছকে নিয়ে নির্মানধীন মসজিদ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মুফতি আশরাফুল ওয়াদুদ, সাংবাদিক আশরাফুল ইসলাম কুহিনুর, কাজী কামরুল, মসজিদের অর্থ সম্পাদক ফরহাদ, সৈয়দ ইসলাম উদ্দিন সুবজ মিয়া, সৈয়দ জালাল উদ্দিন, জাপা নেতা সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক মিয়া, আবু বক্কর খাঁন, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, লস্করপুর ইউপি চেয়ারম্যান আমজাদ আলী, আইয়ুব আলী মেম্বার, সদর উপজেলা যুবসংহতির নেতা নুরুল হুদা ফারুক, মুখলিছুর রহমান, লাখাই উপজেলা যুবসংহতির নেতা নাসির উদ্দিন নাছু, ফকির হুমায়ূন কবির, মুহিব আল হাসান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com