বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৪৭৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে। বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত ও সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং বাজার মনিটরিং করতে তাদের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।
রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন এ.এস.এম শিহাবুজ্জামান শিহাবের নেতৃত্বে উপজেলার দিনারপুর অঞ্চলের দেবপাড়া, সদরঘাট, শতক, সাতাইহাল ও পানিউমদা এলাকায় যৌথ অভিযান চালানো হয়। সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ও দোকানে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকার জন্য আহবান জানানো হয়।
সেনাবাহিনীর ক্যাপ্টেন এ.এস.এম শিহাবুজ্জামান শিহাব বলেন- নিয়মিত টহলে হ্যান্ড মাইক দিয়ে করোনা ভাইরাস মোকাবেলা সম্পর্কে বাজারের ব্যবসায়ীদের অবহিত করা হয়। দোকানে একাধিক ক্রেতা যাতে এক সাথে ঢুকতে না পারে সে ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়। সাধারণ মানুষকে ঘরে থাকতে মাইকিং করে আহ্বান জানানো হয়, অকারণে ঘরের বাইরে বের হয়ে আড্ডা বা জনসমাগম তৈরি করতে না পারে এ জন্য টহল অব্যাহত থাকবে। তাছাড়া করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বার বার হাত ধোয়া এবং প্রত্যেককে আরও বেশি সতর্ক হওয়ার আহবান জানান।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন- সামাজিক দূরত্ব নিশ্চিতকরন ও বাজার মনিটরিং করতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। সরকারী আদেশ অমান্য করায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com