শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

শ্রীমঙ্গলে হতদরিদ্রদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৫৪৮ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ করোনাভাইরাসের প্রভাবে শ্রীমঙ্গলে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের ঘরে ঘরে খাবার নিয়ে পৌঁছে দেয়া হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গলের ৩নং সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামে সরকার প্রদত্ত ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এডিএম তানিয়া সুলতানার উপস্থিতিতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া শহরের মুসলিমবাগ আবাসিক এলাকা, কলেজ রোড ও জালালিয়া রোড এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে লোকসমাগম এড়িয়ে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ও হুমায়রা সুলতানা, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com