বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

করোনা প্রতিরোধে আজমিরীগঞ্জে যৌথ বাহিনীর প্রচারনা

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৬৫৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া: ২৯ মার্চ ২০২০ খ্রিঃ রবিবার সকাল ১০ ঘটিকা থেকে আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ বাজার, কাকাইলছেও বাজার, সলোরি বাজার, জলসুখা বাজার ও নোয়াগড় বাজারে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। লেফটেন্যান্ট আদনানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও ওসি মোশাররফ হোসেন তরফদারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।
এ সময় সীমিত পরিসরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা রাখা ছাড়া অন্যান্য দোকান পাট বন্ধ রাখার অনুরোধ করা হয়। করোনার সংক্রমণ রোধে সকলকে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়।
গতকাল নোয়াগড় বাজারে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হুশিয়ারি প্রদান করা হয়। সবাইকে আইন মেনে নিরাপদে থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
পরবর্তীতে বানিয়াচং উপজেলার নতুন বাজার ও বড়বাজারেও টহল দেয়া হয় এবং সবাইকে নিরাপদে ঘরে অবস্থান করার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com