বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে সংঘর্ষে মহিলা সহ আহত ৩০

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৭০৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া :

হবিগঞ্জের আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত রক্তক্ষয়ী এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে ।

ঘন্টাব্যাপি এ সংঘর্ষে গুরুতর আহত আবিদুল মিয়া (৫০) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগড় গ্রামের আক্তার মিয়া এবং সাবেক মেম্বার শাহজাহান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপাত্য বিস্তার নিয়ে ঝগড়া চলছিল। এর রেষ ধরে শনিবার বিকালে আক্তার মিয়া এবং শাহজাহান মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই দলের লোকজন ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে পুলিশ এসে ১৩ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট  নিক্ষেপ করে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে ৷

এ ব্যপারে  আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার জানান পরিস্হিতি বর্তমানে শান্ত রয়েছে, পুলিশের জোরদার টহল চলছে ৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com