বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে জোড়া ধর্ষন মামলার আসামী ৪০০ পিস ইয়াবা ও দুইসহযোগীসহ গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার  অলিপুর শিল্প এলাকার স্কয়ার কোম্পানীর পাশেই অবস্থিত সুমন মিয়ার বাসা থেকে ৪০০ পিস ইয়াবা ও দুই সহযোগীসহ জোড়া ধর্ষন মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এসআই মুকিত চৌধুরীসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে জোড়া ধর্ষন মামলার আসামী  স্বপন মিয়া (৩২), হবিগঞ্জ সদর উপজেলার  রাজিউড়া ইউনিয়নের উচাইল গ্রামের নানু মিয়ার মেয়ে ডালিয়া আক্তার রিপা (১৯) ও একই উপজেলার নিজামপুর ইউনিয়নের রাঙ্গেরগাঁও গ্রামের আবু তাহেরের ছেলে আল আমিন সাগর (২০)।
শায়েস্তাগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন  জানান, এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা করেছে । গ্রেফতারকৃত স্বপনের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় জোড়া ধর্ষন মামলাসহ ৭টি মামলা রয়েছে। আমরা তাকে ধরতে বেশ কয়েকদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম। অবশেষে সে ধরা পড়লো ইয়াবা ও সহযোগীসহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com