বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যতিক্রমী উদ্যোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৬৯৪ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে। অতি প্রয়োজনে বের হলেও সামাজিক দূরত্ব বজার রেখে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, ফার্মেসি ও নিত্য প্রয়োজনীয় দোকানের ক্রেতাদের নিরাপদ দুরত্বে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। ফার্মেসি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ৩ ফুট দুরত্ব রেখে রঙ দিয়ে এমন চিহ্ন অঙ্কন করেছে করে সামাজিক সংগঠন ‘দ্যা রিলেশন টু পিপল’ ও ‘এক মুঠো হাসি’ এর সদস্যরা।
বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে রঙ দিয়ে রেখা অঙ্কন কার্যক্রমের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল।
ক্রেতারা যাতে নিরাপদ দুরত্বে থেকে ওষুধ ও অন্যান্য জিনিস ক্রয় করতে বাধ্য হন এজন্য এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২ সংগঠনের সদস্যরা পুরো শহরের সকল জরুরি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রঙ দিয়ে এমন চিহ্ন অঙ্কন করেন।
সরজমিনে দেখা গেছে- ওই চিহ্নের মধ্যে দাঁড়িয়ে ছিলেন ক্রেতারা। একটি বৃত্ত ফাঁকা হলেই পরের জন এগিয়ে যান সামনের বিত্তে। এভাবেই নবীগঞ্জ শহরের বিভিন্ন ফার্মেসিতে ওষুধ কিনতে দেখা গেছে সবাইকে।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন- নবীগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফার্মেসি ও জরুরি পণ্যের দোকান ছাড়া সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দোকানের ক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ওইসব দোকানের সামনে সাদা রঙের প্রলেপ দিয়ে রেখা অঙ্কন করে দেয়া হয়েছে। যাতে করে কারো সাথে কারো সংস্পর্শ না ঘটে। তিনি বলেন- এ ধরনের উদ্যোগ সকলের জন্য অনুসরনীয় ও অনুকরণীয়। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণ এই নিয়ম মানলে সামাজিক দুরত্ব নিশ্চিত হবে ও করোনা ভাইরাস সংক্রমণ বন্ধ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com